সোমবার, ১৩ Jul ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
বঙ্গোপসাগরে ৪.৫ মাত্রার ভূমিকম্প,  দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭৯ দুর্যোগ মোকাবিলায় মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রী তারেক রহমানের জরুরি নির্দেশনা সেমিফাইনালে আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড,যা বলছে অপটার সুপার কম্পিউটার! আষাঢ়ের টানা বৃষ্টিতে ডুবল ঢাকা, জলজটে নাকাল নগরবাসী! প্রকাশ হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল, বৃত্তি পেয়েছে ৭৯ হাজারের বেশি শিক্ষার্থী! ইতিহাসে এটাই প্রথম, সেমিফাইনালে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৪ দল জমে উঠছে বিশ্বকাপের শেষ চারের লড়াই, কবে কার ম্যাচ? বৃষ্টি কমবে মঙ্গলবার থেকে; নেত্রকোনা ও ময়মনসিংহসহ ৪ বিভাগে ভারী বর্ষণের শঙ্কা বেলিংহামের জোড়া গোলে সেমিফাইনালে ইংল্যান্ড, নরওয়ের স্বপ্নভঙ্গ!
‘সরকারের গত ৪২ দিনে দেশে কোনো ক্রসফায়ার বা গুমের ঘটনা ঘটেনি’

‘সরকারের গত ৪২ দিনে দেশে কোনো ক্রসফায়ার বা গুমের ঘটনা ঘটেনি’

'সরকারের গত ৪২ দিনে দেশে কোনো ক্রসফায়ার বা গুমের ঘটনা ঘটেনি'

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

জাতীয় মানবাধিকার কমিশন আইন পুনর্বহালের লক্ষে সংসদে নতুন বিল উত্থাপনকালে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার গত ৪২ দিনে দেশে কোনো গুম বা ক্রসফায়ারের ঘটনা ঘটেনি। মানবাধিকার সুরক্ষায় সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং প্রতিহিংসার রাজনীতি পরিহার করে চলছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদে ‘জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল, ২০২৬’ উত্থাপনের সময় কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ’র আপত্তির জবাবে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, অতীতের অভিজ্ঞতায় আমরা দেখেছি অনেক রাজনৈতিক কর্মী ও পরিবার দীর্ঘ সময় ধরে নিপীড়নের শিকার হয়েছেন। আমরা চাই না আর কোনো মা তার সন্তানকে ক্রসফায়ারের নামে হারাক। সরকার গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও জানান, ২০২৫ সালের মানবাধিকার কমিশন অধ্যাদেশে তদন্ত প্রক্রিয়া, জরিমানা ও ক্ষতিপূরণ নির্ধারণের ক্ষেত্রে বেশ কিছু আইনি অস্পষ্টতা ও ত্রুটি রয়েছে। বিশেষ করে, কমিশন নিজেই মামলার পক্ষ হওয়ার বিধান থাকায় নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠার সুযোগ আছে। এসব ত্রুটি সংশোধনে স্টেকহোল্ডারদের সঙ্গে আরও আলোচনার প্রয়োজন। তাই বিচারপ্রক্রিয়ায় যেন কোনো শূন্যতা তৈরি না হয়, সেজন্য সাময়িকভাবে ২০০৯ সালের আইনটি পুনর্বহাল করা হয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com