রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

পহেলা বৈশাখে শুরু হচ্ছে কৃষক কার্ড বিতরণ

পহেলা বৈশাখে শুরু হচ্ছে কৃষক কার্ড বিতরণ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

কৃষকদের মর্যাদা বৃদ্ধি ও সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বহুল প্রতীক্ষিত ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচি শুরু হচ্ছে। আগামী পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করবেন। রোববার (১২ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এই তথ্য জানান।

প্রাথমিকভাবে দেশের ১০টি জেলার ১১টি উপজেলার ১১টি ব্লকে এই কার্ড বিতরণ করা হবে। প্রাক-পাইলটিং পর্যায়ে ২২ হাজার ৬৫ জন কৃষককে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে ২০ হাজার ৬৭১ জনই ভূমিহীন ও প্রান্তিক কৃষক। এই পর্যায়ের কৃষকরা বছরে ২ হাজার ৫০০ টাকা করে সরাসরি নগদ সহায়তা পাবেন। সরকার আগামী চার বছরের মধ্যে সারা দেশে এই কার্যক্রম ছড়িয়ে দেওয়া এবং একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরির পরিকল্পনা নিয়েছে।

এই কার্ডের মাধ্যমে কৃষকরা ন্যায্যমূল্যে বীজ, সার ও সেচ সুবিধা ছাড়াও সহজ শর্তে ঋণ, সরকারি ভর্তুকি, এবং মোবাইল ফোনে আবহাওয়াসহ বাজারের তথ্য পাবেন। মন্ত্রী জানান, কৃষিকে একটি সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠা করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com