সোমবার, ১৩ Jul ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
বঙ্গোপসাগরে ৪.৫ মাত্রার ভূমিকম্প,  দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭৯ দুর্যোগ মোকাবিলায় মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রী তারেক রহমানের জরুরি নির্দেশনা সেমিফাইনালে আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড,যা বলছে অপটার সুপার কম্পিউটার! আষাঢ়ের টানা বৃষ্টিতে ডুবল ঢাকা, জলজটে নাকাল নগরবাসী! প্রকাশ হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল, বৃত্তি পেয়েছে ৭৯ হাজারের বেশি শিক্ষার্থী! ইতিহাসে এটাই প্রথম, সেমিফাইনালে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৪ দল জমে উঠছে বিশ্বকাপের শেষ চারের লড়াই, কবে কার ম্যাচ? বৃষ্টি কমবে মঙ্গলবার থেকে; নেত্রকোনা ও ময়মনসিংহসহ ৪ বিভাগে ভারী বর্ষণের শঙ্কা বেলিংহামের জোড়া গোলে সেমিফাইনালে ইংল্যান্ড, নরওয়ের স্বপ্নভঙ্গ!
সংরক্ষিত নারী আসনে ভোট: তিন প্রার্থীর ঋণ খেলাপির তথ্য চাইল ইসি

সংরক্ষিত নারী আসনে ভোট: তিন প্রার্থীর ঋণ খেলাপির তথ্য চাইল ইসি

সংরক্ষিত নারী আসনে ভোট: তিন প্রার্থীর ঋণ খেলাপির তথ্য চাইল ইসি

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের তিন প্রার্থীর ঋণের তথ্য জানতে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) কাছে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২০ এপ্রিল) ইসি কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র অনুযায়ী, গত ১৯ এপ্রিল বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দাখিল করেন সানজিদা ইসলাম, নিলোফার চৌধুরী মনি ও মাহবুবা রহমান। নির্বাচনী আইন অনুযায়ী কোনো প্রার্থী ঋণ খেলাপি হলে তার মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়। এই বাধ্যবাধকতা যাচাই করতেই কেন্দ্রীয় ব্যাংকের দ্বারস্থ হয়েছে কমিশন।

এখন পর্যন্ত ৪৩১ জন প্রার্থী ইসির মনোনয়ন সংগ্রহ করেছেন, যার মধ্যে একজন হিজড়া ও সাতজন আদিবাসী নারীও রয়েছেন। ঘোষিত তফসিল অনুযায়ী, ২১ এপ্রিল মনোনয়ন দাখিলের শেষ সময় এবং আগামী ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com