রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে তাসনিম জারার বার্তা মারা গেছেন মেসির বাবা! এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল: এক নজরে ফল জানার সহজ নিয়ম রিজভী আহমেদের বিয়ের দাবি ‘ভিত্তিহীন ও স্বপ্নের বাসর’: কড়া জবাব চিত্রনায়িকা শাবনূরের ঢাকার বাইরে উন্নত চিকিৎসায় চীনের সহায়তায় ২০ হাসপাতাল হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে মানতে হবে ইরানের শর্ত মহেশখালী-হাটহাজারীর পথে প্রধানমন্ত্রী হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়েছিল: তদন্ত সংস্থা আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের অঙ্গীকার: ১০ স্বজনকে প্রধানমন্ত্রীর চাকরির নিয়োগপত্র প্রদান ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান
জ্বালানি সংকটে দায়ী সাবেক স্বৈরাচারী সরকার: তথ্যমন্ত্রী

জ্বালানি সংকটে দায়ী সাবেক স্বৈরাচারী সরকার: তথ্যমন্ত্রী

জ্বালানি সংকটে দায়ী সাবেক স্বৈরাচারী সরকার: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

বরিশাল: বিগত সরকারের ভ্রান্ত নীতি ও আমদানিনির্ভর কৌশলের কারণেই দেশে বর্তমান জ্বালানি সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন। সোমবার (২০ এপ্রিল) সকালে বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেশব্যাপী টিকা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “দেশে পর্যাপ্ত গ্যাস থাকা সত্ত্বেও বিগত স্বৈরাচারী সরকার নিজেদের ব্যবসার স্বার্থে গ্যাস উত্তোলনের উদ্যোগ নেয়নি। এর পরিবর্তে তারা জ্বালানি আমদানিনির্ভর একটি রুটিন তৈরি করেছিল। আজ যদি নিজস্ব গ্যাস উত্তোলনের সক্ষমতা থাকত, তবে হরমুজ প্রণালীর সংকটের প্রভাব দেশের ওপর পড়ত না।”

রাষ্ট্র কাঠামো মেরামতের গুরুত্ব উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, তারেক রহমানের সরকার রাষ্ট্রকে নতুন করে সংস্কার করতে চায়। রাজনীতি ও রাষ্ট্র সংস্কার ছাড়া চলমান সংকট থেকে মানুষকে উদ্ধার করা সম্ভব নয়। গণমাধ্যম প্রসঙ্গে তিনি বলেন, জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করা সংবাদমাধ্যমের মূল দায়িত্ব।

অনুষ্ঠানে জানানো হয়, বরিশাল বিভাগে চলতি বছর ১ হাজার ৯৯০ জন শিশু হামে আক্রান্ত হয়েছে এবং ১৯ জন মারা গেছে। এই পরিস্থিতি মোকাবিলায় বিভাগের ৮টি উপজেলায় ১০ লাখ ৬২ হাজার ৫৪০ জনকে হামের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৮ হাজারের বেশি কেন্দ্রে এই কর্মসূচি চলবে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খায়রুল আলম সুমন, পুলিশ সুপার এ.জেড.এম মোস্তাফিজুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com