বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

শিরোনাম :
১১ বছরের ছাত্রীকে অন্তঃসত্ত্বা করার অভিযোগ: র‍্যাবের হাতে ধরা পড়লেন সেই শিক্ষক ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা: ফেসবুক লাইভে শিক্ষকের আত্মপক্ষ সমর্থন হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত ঘোষণা ট্রাম্পের নবম পে-স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত হচ্ছে? যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থীকে মরণোত্তর পিএইচডি দিচ্ছে ইউএসএফ শিশু সুরক্ষায় ব্যর্থতার অভিযোগে মেটার বিরুদ্ধে মামলা পদত্যাগ না করার ঘোষণা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার নাটকীয়ভাবে বাড়ল তেলের দাম এক বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার চেষ্টা করা হবে: মির্জা ফখরুল হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ! বন্ধ হচ্ছে যে ফিচার
সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের ১৩ প্রার্থীর মনোনয়ন জমা

সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের ১৩ প্রার্থীর মনোনয়ন জমা

সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের ১৩ প্রার্থীর মনোনয়ন জমা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে নির্বাচন কমিশনে (ইসি) মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াত জোট মনোনীত ১৩ জন নারী প্রার্থী। সোমবার (২১ এপ্রিল) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খানের কার্যালয়ে তারা এই আবেদন দাখিল করেন।

জোটের প্রধান দল জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেয়েছেন নূরুন্নিসা সিদ্দীকা ও সাবিকুন নাহার মুন্নিসহ মোট ৮ জন। শরিক দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ২ জন, জাগপা থেকে তাসমিয়া প্রধান এবং খেলাফত মজলিস থেকে মাহবুবা হাকিম মনোনয়ন জমা দিয়েছেন। বিশেষভাবে উল্লেখ্য যে, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমকেও এই আসনে প্রার্থী করা হয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ মে সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ২২ ও ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে এবং ২৯ এপ্রিল পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com