বুধবার, ২৪ Jun ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৪টি জলকপাট খুলে সতর্কবার্তা জারি মেসি-রোনালদোর প্রতি ভক্তদের অন্ধ ভালোবাসা: যা বলছে মনোবিজ্ঞান হাতীবান্ধায় মাছ ধরার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু, বাবা গুরুতর আহত শুভ জন্মদিন ফুটবল জাদুকর লিওনেল মেসি বিশ্বজুড়ে ভক্তদের উন্মাদনা! ৯৮০ দিন পর ব্রাজিলের ১০ নম্বর জার্সিতে ফিরছেন নেইমার জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু স্কটল্যান্ড এর বিপক্ষে খেলবেন কি নেইমার?
মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

মাগুরা প্রতিনিধি || নেত্রকোণার আলো ডটকম:
মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন।
সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই জন ও ব্যাটারিচালিত রিকশা উল্টে একজন নিহত হয়েছেন।

মাগুরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মাগুরা-ঝিনাইদহ সড়কের কাশীনাথপুর সাইনবোর্ড এলাকায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক ও তার বন্ধু ঘটনাস্থলে নিহত হন।

নিহতরা হলেন—সদর উপজেলার গৌরীচরণপুর এলাকার পিকুল বিশ্বাসের ছেলে সানী বিশ্বাস (২০) ও একই গ্রামের কামরুজ্জামান বিশ্বাসের ছেলে মুহীব বিশ্বাস (১৮)।

এছাড়া, একই দিন সদর উপজেলার নড়িহাটি এলাকায় ব্যাটারি চালিত রিকশা উল্টে চালক ফারুক (১২) নিহত হয়। তিনি ওই গ্রামের জাহিদ মিয়ার ছেলে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com