বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

বিতর্কিত মন্তব্য, আইনি জটিলতায় প্রকাশ রাজ

বিতর্কিত মন্তব্য, আইনি জটিলতায় প্রকাশ রাজ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ধর্মীয় অনুভূতিতে আঘাত ও হিন্দু ধর্মের অবমাননার অভিযোগে আইনি জটিলতায় পড়েছেন ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ। কেরালা লিটারেচার ফেস্টিভ্যালে ‘রামায়ণ’ নিয়ে বিতর্কিত ও ব্যঙ্গাত্মক মন্তব্যের জেরে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে।

অন্ধ্রপ্রদেশের বিজেপি নেতা বানু প্রকাশ এবং আইনজীবী অমিতা সাচদেব পৃথকভাবে এই অভিনেতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। অভিযোগ অনুযায়ী, প্রকাশ রাজ শিশুদের একটি নাটকের বর্ণনা দিতে গিয়ে রামায়ণের চরিত্রগুলোকে আধুনিক ও হাস্যকরভাবে উপস্থাপন করেছেন, যা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে। সম্প্রতি সেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে নেটিজেনদের একাংশ তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

তবে এই বিতর্ক নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি প্রকাশ রাজ। বর্তমানে তিনি ‘দৃশ্যম থ্রি’ এবং ‘বারাণসী’র মতো বড় বাজেটের সিনেমার শুটিং ও কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com