সোমবার, ০৮ Jun ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
শহিদদের পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা জানাবে সরকার হাম উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত তামিম বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান ডেঙ্গু প্রতিরোধে ‘জলে, স্থলে ও ছাদে’ সমান নজরদারির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সীমান্ত হত্যাসংক্রান্ত বক্তব্য প্রত্যাহারের দাবি এনসিপির মেয়ের হত্যাকারীদের ফাঁসির রায়ে সন্তুষ্ট রামিসার বাবা, দ্রুত কার্যকরের দাবি শাকিব-বুবলীকে অভিনন্দন জানিয়ে যে বার্তা দিলেন কায়েস আরজু মিরপুরে শিশু রামিসা হত্যা মামলা: ২ আসামিরই মৃত্যুদণ্ডের আদেশ যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে আলোচনা বর্তমানে কোন পর্যায়ে?
প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে পাটের ব্যাগ ও পোশাক

প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে পাটের ব্যাগ ও পোশাক

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সুখবর! আগামী জুলাই মাস থেকে বিনামূল্যে পাটের তৈরি স্কুল ব্যাগ ও ইউনিফর্ম বিতরণ শুরু করতে যাচ্ছে সরকার। প্রাথমিকভাবে দেশের প্রতিটি উপজেলার দুটি করে বিদ্যালয়ে এই পাইলট প্রকল্প চালু করা হবে।

বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক ও গণশিক্ষা, বস্ত্র ও পাট এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। প্রথম পর্যায়ে নির্বাচিত বিদ্যালয়গুলোর প্রথম শ্রেণির শিক্ষার্থীরা এই সুবিধা পাবে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও জানান, দেশীয় পণ্যের ব্যবহার বাড়ানো এবং শিক্ষার্থীদের মধ্যে সমতা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। পর্যায়ক্রমে দেশের সকল প্রাথমিক শিক্ষার্থীর কাছে এই উন্নত মানের ব্যাগ ও পোশাক পৌঁছে দেওয়া হবে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, স্থানীয় প্রশাসন বিদ্যালয়গুলো নির্ধারণ করবে এবং ছেলে ও মেয়েদের জন্য আলাদা ডিজাইনের ব্যাগ ও পোশাক থাকবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com