বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
যেভাবে ৫ আগস্ট বদলে দিয়েছিল বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দেশবাসিকে শুভেচ্ছা জানালেন নাহিদ জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আমরা ৩০০ রান করেছি, তারা ৬ বলে ১২ রান করেই পুরো কৃতিত্ব নিচ্ছে’: পার্থ শহীদের আত্মত্যাগে গড়া জাতীয় ঐক্য রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী বেরোবিতে ছাত্রদলের অবস্থান, অতিরিক্ত পুলিশ মোতায়েন যমুনা সেতু এলাকায় তৈরি হচ্ছে ৫৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র শফিকের সেঞ্চুরি ও বাবরের ফিফটিতে জয়ের স্বপ্নে পাকিস্তান জুলাই গণঅভ্যুত্থান দিবসে শিক্ষা প্রতিষ্ঠানে নানা কর্মসূচি যুক্তরাষ্ট্রের সাথে বৈঠকের দাবি উড়িয়ে দিল ইরান, পাল্টা হুংকার ট্রাম্পের
দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত বিক্রি হচ্ছে

দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত বিক্রি হচ্ছে

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

বিশ্ববাজারে দামের ওঠানামার কারণে দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) শুক্রবার (১৫ মে) স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করেছে, যা শনিবার (১৬ মে) থেকে কার্যকর হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমায় এই সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৩১point ৪৭২ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকায় বিক্রি হবে। এর আগে গত ৭ মে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছিল।

বাজুসের তথ্যমতে, চলতি বছর দেশের বাজারে মোট ৬৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৩৬ বার বেড়েছে এবং ২৮ বার কমেছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল। তবে স্বর্ণের দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা আগের মতোই ৫ হাজার ৭৭৪ টাকায় বিক্রি হচ্ছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com