রবিবার, ১৭ মে ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
দুপুরের মধ্যে ১৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আলোচনা ব্যর্থ হলে যেকোনো মুহূর্তে পুনরায় যুদ্ধ: ইরান রৌদ্রোজ্জ্বল সকালে বাংলাদেশের দুর্দান্ত শুরু, তাসকিনের বলে লিটনের বাজপাখি ক্যাচ আসছে নবম পে-স্কেল! আগামী বাজেটে ঘোষণার ইঙ্গিত ঈদযাত্রার শেষ দিনের ট্রেনের টিকিট বিক্রি আজ ফ্যামিলি কার্ডের টাকায় নারীর ক্ষমতায়ন তৈরি হবে: তথ্যমন্ত্রী গাজীপুরে ৫ খুনে অভিযুক্ত সেই ফোরকানের মরদেহ মিলল পদ্মায় জনগণের রায়ের সঙ্গে গাদ্দারি করলে কেউ টিকতে পারবে না: জামায়াত আমির ইরান ইস্যুতে চীন সফর ব্যর্থ, চাপে ট্রাম্প প্রশাসন ৬ লাখে বিক্রি হলো ‘নেতানিয়াহু’, সাড়ে তিনে ‘ডোনাল্ড ট্রাম্প’
স্থানীয় সরকার নির্বাচনে যে কৌশলে এগোচ্ছে বিএনপি

স্থানীয় সরকার নির্বাচনে যে কৌশলে এগোচ্ছে বিএনপি

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

স্থানীয় সরকারের সব নির্বাচনকে বিতর্ক ও দলীয় প্রভাবমুক্ত রাখতে চায় বিএনপি। জাতীয় নির্বাচনের মতো আসন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনেও স্বচ্ছতা নিশ্চিত করতে কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ে বিশেষ বার্তা দেওয়া হয়েছে। এই লক্ষ্যে মাঠপর্যায়ে কোন্দল নিরসন এবং জনপ্রিয় ও যোগ্য নেতাদের প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছে দলটি।

সম্প্রতি বিএনপি ও এর সহযোগী সংগঠনের এক মতবিনিময় সভায় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ইঙ্গিত দেন। তিনি স্পষ্ট জানান, নির্বাচনে যোগ্যতা ও জনপ্রিয়তার ভিত্তিতেই জয়ী হতে হবে, দল থেকে কোনো প্রভাব খাটানো হবে না।

এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আগামী এক বছরের মধ্যে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন সম্পন্ন করার চেষ্টা করা হবে। নির্বাচন কমিশনও সেই অনুযায়ী পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে। দলীয় সূত্রমতে, আগামী নভেম্বর বা চলতি বছরের শেষ দিক থেকে ধাপে ধাপে এই নির্বাচন শুরু হতে পারে। তফসিল ঘোষণা না হলেও সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যে এলাকায় গণসংযোগ ও প্রচার-প্রচারণা শুরু করে দিয়েছেন।

অতীতে জাতীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোটে অংশ নেওয়ায় কিছু আসনে যে ক্ষতি হয়েছিল, তা থেকে শিক্ষা নিয়ে এবার নির্বাচনের আগেই অভ্যন্তরীণ বিরোধ মেটানোর চেষ্টা চলছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী জানান, স্থানীয় পর্যায়ে যারা দীর্ঘদিন রাজপথে সক্রিয় ও সংগ্রামী ছিলেন এবং যাদের এলাকায় জনপ্রিয়তা রয়েছে, দল এবার তাদেরই সর্বোচ্চ মূল্যায়ন করবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com