রবিবার, ১৭ মে ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

জনগণের দাবি হলে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন হবে: প্রধানমন্ত্রী

জনগণের দাবি হলে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন হবে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

কুমিল্লাকে বিভাগ করার দাবি জোরালো হলে তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৬ মে) কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে এক পথসভায় তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, “বিএনপি অতীতেও নির্বাচনি অঙ্গীকার পূরণ করেছে এবং ভবিষ্যতেও করবে। বরুড়া ও বগুড়ায় সমানভাবে উন্নয়ন নিশ্চিত করা হবে।” দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা এবং চব্বিশের গণ-অভ্যুত্থানের পর এখন মূল কাজ হলো দেশ পুনর্গঠন। এই পুনর্গঠনে জনগণের সম্পৃক্ততার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শুধু সরকারের পক্ষে দেশ গঠন সম্ভব নয়, জনগণকেই মালিক হয়ে এগিয়ে আসতে হবে।

দীর্ঘ দুই দশক পর এদিন চাঁদপুর সফরেও যান প্রধানমন্ত্রী। সকালে সড়কপথে রওনা হয়ে তিনি চাঁদপুরের শাহরাস্তি ও সদর উপজেলায় দুটি খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন। এছাড়া বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ এবং জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দিয়ে সন্ধ্যায় তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com