বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
জুলাইয়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জনের প্রাণহানি প্রবল সমালোচনার মুখে ক্ষমা চাইল ফিফা জোড়া গোলে মেসির রেকর্ড, মায়ামির দুর্দান্ত জয় ২,৫০২ কোটি টাকার সৌর বিদ্যুৎ প্রকল্প: অনুমোদনের পথে একনেকে দুই সপ্তাহ পর চালু এলএনজি টার্মিনাল: কাটার মুখে গ্যাস ও বিদ্যুৎ সংকট উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর: টিকিটের দাম ও সময়সূচি জানুন এক লাফে ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল প্রায় ১০ হাজার টাকা চব্বিশের গণঅভ্যুত্থান; মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন ডকুমেন্টারিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ
ঈদুল আজহায় ব্যাংকে ১ দিনের ছুটি বাতিল, সার্কুলার জারি

ঈদুল আজহায় ব্যাংকে ১ দিনের ছুটি বাতিল, সার্কুলার জারি

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সব ব্যাংক ও ফাইন্যান্স প্রতিষ্ঠান টানা ৭ দিন বন্ধ থাকবে। তবে ঈদের এই দীর্ঘ ছুটির আগে গ্রাহকদের সুবিধার্থে আগামী ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটির দিনেও সব ফাইন্যান্স কোম্পানির শাখা ও বুথ খোলা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১৮ মে) বাংলাদেশ ব্যাংকের পরিচালক (ডিএফআইএম) আবুল কালাম আজাদের সই করা এক সার্কুলারে এই তথ্য জানানো হয়।

সার্কুলার অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক আগামী ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রোববার) পর্যন্ত ফাইন্যান্স কোম্পানিগুলোর সব ব্যবসা কেন্দ্র, শাখা ও বুথ বন্ধ থাকবে। কিন্তু ঈদের আগে গ্রাহকসেবা সচল রাখতে এবং আর্থিক লেনদেন নির্বিঘ্ন করতে পূর্ববর্তী শনিবার (২৩ মে) এবং রোববার (২৪ মে) প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে। ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩-এর ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা জারি করেছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com