বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
ইরান ইস্যুতে ট্রাম্পের ফোনের পর নেতানিয়াহুর ‘মাথায় আগুন’

ইরান ইস্যুতে ট্রাম্পের ফোনের পর নেতানিয়াহুর ‘মাথায় আগুন’

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ইরানের সাথে যুদ্ধ বন্ধের নতুন প্রস্তাব নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে এক উত্তপ্ত ফোনালাপের পর চরম ক্ষুব্ধ হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের বরাত দিয়ে বুধবার (২০ মে) এই তথ্য জানিয়েছে আরটি। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ফোনালাপের পর নেতানিয়াহুর অবস্থা এমন ছিল যেন তার ‘মাথায় আগুন ধরে গেছে’।

আরব নেতাদের অনুরোধে ওয়াশিংটন কূটনৈতিক প্রচেষ্টাকে সময় দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় ইরানের ওপর একটি পরিকল্পিত বড় সামরিক হামলা স্থগিত করেন ট্রাম্প। এরপরই দুই নেতার মধ্যে এই উত্তেজনা তৈরি হয়। নেতানিয়াহু ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করতে যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে হলেও, ট্রাম্প একটি চুক্তির মাধ্যমে যুদ্ধ শেষ করতে আগ্রহী। ট্রাম্প অবশ্য দাবি করেছেন, নেতানিয়াহুর সাথে তার সুসম্পর্ক রয়েছে এবং ইরান ইস্যুতে নেতানিয়াহু তার কথাই শুনবেন।

এদিকে, এই কূটনৈতিক আলোচনার মূল ভিত্তি একটি ‘সম্মতিপত্র’ (লেটার অব ইনটেন্ট), যার লক্ষ্য ৩০ দিনের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসা। ইরান প্রস্তাবটি পর্যালোচনার কথা নিশ্চিত করলেও তাদের সার্বভৌমত্ব ও আইনি অধিকার থেকে পিছপা না হওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com