বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
ইসরাইলের প্রধানমন্ত্রী হতে নির্বাচনে লড়বেন ট্রাম্প

ইসরাইলের প্রধানমন্ত্রী হতে নির্বাচনে লড়বেন ট্রাম্প

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের পরবর্তী প্রধানমন্ত্রী পদে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেছেন। বুধবার (২০ মে) ইউএস কোস্ট গার্ড একাডেমির গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের আগে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই দাবি জানান। ট্রাম্প বলেন, “আমি ইসরাইলে অত্যন্ত জনপ্রিয়। যুক্তরাষ্ট্রের কাজ শেষ করার পর হয়তো আমি সেখানে গিয়ে প্রধানমন্ত্রী পদে লড়ব। একটি জরিপে দেখেছি সেখানে আমার সমর্থন ৯৯ শতাংশ।” তবে তিনি কোন জরিপের কথা বলেছেন তা স্পষ্ট করেননি এবং হোয়াইট হাউসও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

বর্তমানে ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ট্রাম্প বরাবরই নেতানিয়াহুর একজন দৃঢ় সমর্থক হিসেবে পরিচিত, বিশেষ করে ইরান পরিস্থিতিকে ঘিরে। নেতানিয়াহুর সাথে সম্পর্কের বিষয়ে ট্রাম্প বলেন, তিনি খুব ভালো মানুষ এবং আমি যা চাই, তিনি তাই করবেন।

সম্প্রতি ইরানের বিরুদ্ধে ‘আরও বড় ধরনের হামলা’ চালানোর ইঙ্গিত দিলেও, যুদ্ধ বন্ধের সম্ভাব্য সমঝোতায় অগ্রগতি হওয়ায় ট্রাম্প সেই সিদ্ধান্ত স্থগিত করেন। নেতানিয়াহুকে ‘যুদ্ধকালীন প্রধানমন্ত্রী’ উল্লেখ করে ট্রাম্প আরও বলেন, ইসরাইলে নেতানিয়াহুকে ঠিকভাবে মূল্যায়ন বা যথাযথ সম্মান দেওয়া হয় না।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com