বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড তদন্ত চেয়ে করা রিট খারিজ

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড তদন্ত চেয়ে করা রিট খারিজ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার (২১ মে) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত ১৭ মে (রোববার) এই রিট আবেদনটি করা হয়েছিল। শুনানি শেষে আদালত আদেশের জন্য আজকের দিনটি ধার্য করেছিলেন। আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এম কে রহমান ও মহসিন রশীদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

রিটকারী আইনজীবীদের দাবি ছিল, গত ১৮ মাসে অর্থনীতি ও স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। তাই ‘কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট’ অনুযায়ী একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করা প্রয়োজন, যেন ভবিষ্যৎ কোনো নির্বাচিত সরকার এই বিষয়টিকে উপেক্ষা করতে না পারে। তবে উভয় পক্ষের শুনানি শেষে হাইকোর্ট রিট আবেদনটি সরাসরি খারিজ করে দেওয়ার সিদ্ধান্ত নেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com