সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
এমবাপের জোড়া আঘাতে তছনছ বার্সেলোনার দম্ভ সৌদি আরবের বিমানবন্দর ও সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের সামান্য একটু গোলাপি রঙ, কিন্তু ঝামেলা অনেক: জয়া আহসান চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন যারা রায় অবমাননাকারীদের অবৈধ বলছে জনগণ: নাহিদ ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত সেন্টমার্টিন: থাকছে নতুন নির্দেশনা স্থগিত হলো প্রায় ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন নির্বাচনের ৩ দিন আগে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ পঞ্চম ঢাকা
সারা দেশে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা

সারা দেশে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা

অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে, যা মৌসুমি বায়ুকে বাংলাদেশের ওপর সক্রিয় করেছে। এর ফলে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে কমবে তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে পরবর্তী ৬০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক এ তথ্য জানান।

তিনি বলেন, প্রথম ১২ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে অস্থায়ী দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কিছু জায়গায় ভারি থেকে অতিভারি বর্ষণও হতে পারে। এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমবে।

পরবর্তী ১২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, একই বিভাগের অধিকাংশ স্থানে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু জায়গায় ভারি বর্ষণের আশঙ্কাও রয়েছে এবং এই সময়ে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে।

শেষ ২৪ ঘণ্টায়ও আট বিভাগের অধিকাংশ স্থানে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও অতিভারি বর্ষণ হতে পারে। এই সময়ে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া, বর্ধিত পাঁচ দিনেও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com