রবিবার, ২১ Jun ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন শাকিরা যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ডোনাল্ড ট্রাম্প সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত প্রাসাদ’ উন্মোচন করলেন ট্রাম্প জেনে নিন আজকের খেলার টিভি গাইড খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ আজ, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান টানা দুই দফায় কমলো স্বর্ণের দাম, নতুন মূল্য কার্যকর ব্রাজিলের হাফটাইমে গোল সংখ্যা একটা দলের সারাজীবনের বিশ্বকাপ ট্রফির সমান! মেসিকে টপকে ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষে ইরানের রামিন রেজায়িয়ান! ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: শিক্ষামন্ত্রী
ডেঙ্গু প্রতিরোধে ‘জলে, স্থলে ও ছাদে’ সমান নজরদারির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে ‘জলে, স্থলে ও ছাদে’ সমান নজরদারির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জলে, স্থলে ও ছাদে সমানভাবে নজর রাখার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ রোববার (৭ জুন) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘ডেঙ্গুর চিকিৎসা ব্যবস্থাপনা’ বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তাগিদ দেন। এডিস মশার লার্ভা যেন কোথাও জন্মাতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

ডেঙ্গুর চিকিৎসা পদ্ধতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোগীদের শরীরে প্লাজমার লিকেজ ঠেকাতে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। তিনি আরও উল্লেখ করেন, ডেঙ্গু মোকাবিলা করা সহজ কাজ নয়; এর জন্য দেশের সব নালা-খাল পরিষ্কার করার মতো বিশাল কর্মযজ্ঞ হাতে নিতে হবে।

স্বাধীনতা অর্জনের মতো সম্মিলিত প্রচেষ্টার উদাহরণ টেনে তিনি বলেন, সবার ঐক্যবদ্ধ উদ্যোগই ডেঙ্গু মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে সিটি করপোরেশনগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি সতর্ক করেন যে, একটি ছোট ভুলও পুরো প্রচেষ্টাকে ব্যর্থ করে দিতে পারে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com