রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে তাসনিম জারার বার্তা মারা গেছেন মেসির বাবা! এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল: এক নজরে ফল জানার সহজ নিয়ম রিজভী আহমেদের বিয়ের দাবি ‘ভিত্তিহীন ও স্বপ্নের বাসর’: কড়া জবাব চিত্রনায়িকা শাবনূরের ঢাকার বাইরে উন্নত চিকিৎসায় চীনের সহায়তায় ২০ হাসপাতাল হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে মানতে হবে ইরানের শর্ত মহেশখালী-হাটহাজারীর পথে প্রধানমন্ত্রী হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়েছিল: তদন্ত সংস্থা আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের অঙ্গীকার: ১০ স্বজনকে প্রধানমন্ত্রীর চাকরির নিয়োগপত্র প্রদান ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান
মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, দুই পাইলটের অবস্থা জানালেন ট্রাম্প

মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, দুই পাইলটের অবস্থা জানালেন ট্রাম্প

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

হরমুজ প্রণালির কাছে মার্কিন সেনাবাহিনীর একটি শক্তিশালী ‘অ্যাপাচি’ গানশিপ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। তবে কপ্টারে থাকা দুই ক্রু সদস্য বা পাইলটই অলৌকিকভাবে অক্ষত ও নিরাপদ আছেন। স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (৮ জুন) ওয়াশিংটন ডিসিতে ফেরার আগে নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের ট্রাম্প বলেন, পাইলটরা ভালো আছেন, কেউ আহত হননি। এই দুর্ঘটনার বিষয়ে প্রশাসন থেকে পরবর্তীতে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

এর আগে মার্কিন গণমাধ্যম ‘দ্য নিউইয়র্ক টাইমস’ সূত্রের বরাত দিয়ে জানায়, সোমবার হরমুজ প্রণালির কাছে কপ্টারটি বিধ্বস্ত হলেও ক্রুদের নিরাপদে উদ্ধার করা হয়। তবে কপ্টারটি ইরানের গুলিতে ভূপাতিত হয়েছে, নাকি যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে দুর্ঘটনার কবলে পড়েছে—তা এখনও স্পষ্ট নয়।

এই ঘটনার বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর বা সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com