বুধবার, ১০ Jun ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

শিরোনাম :
বৃহস্পতিবার পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের পাকিস্তানের বিমান হামলায় শিশুসহ ১৩ আফগান নিহত বাংলাদেশি জ্যোতিষীর মতে বিশ্বকাপের ট্রফি উঠবে যে দলের হাতে লাইনচ্যুত বগি উদ্ধারে যাওয়া রিলিফ ট্রেনও লাইনচ্যুত অস্বাস্থ্যকর খাবারের লোভ কমানোর উপায় কী? যা বলছেন বিশেষজ্ঞরা ভোটের দায়িত্বে আহত-নিহতদের আর্থিক সহায়তা নির্ধারণ করল ইসি জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী; শহীদ শান্তিরক্ষী পরিবারকে সম্মাননা ১৫ বছরের অপেক্ষা শেষ; বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিল বাংলাদেশ! কুয়েত-জর্ডান-বাইরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা সন্ধ্যার মধ্যে ১৭ জেলায় ঝড়ের শঙ্কা
সন্ধ্যার মধ্যে ১৭ জেলায় ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১৭ জেলায় ঝড়ের শঙ্কা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দেশের ১৭টি জেলায় সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।  বুধবার (১০ জুন) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সাথে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী—রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে হতে পারে বৃষ্টি বা বজ্রবৃষ্টি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com