সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
অপেক্ষার অবসান! চলতি মাসেই মিলছে এসএসসি ও সমমানের রেজাল্ট ইরানের ওপর সামরিক হামলা স্থগিতের নির্দেশ ডোনাল্ড ট্রাম্পের আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে? আলোচনায় বিএনপির শীর্ষ নেতারা আরও কঠোর পদক্ষেপের আশ্বাস মোদির, অনড় আন্দোলনকারীরা মোজতবা খামেনিকে নিয়ে বিস্ফোরক দাবি, পরমাণু বোমার পথে ইরান? ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন তীব্র গ্যাস সংকটে অচলাবস্থা প্রশ্নফাঁস ও প্রবল বিক্ষোভের মুখে পদ সরাতে হলো ভারতের শিক্ষা সচিবকে
বাজেটে বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

বাজেটে বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

বেসরকারি খাতের চাকরিজীবীদের অবসরের পর আর্থিক নিরাপত্তা আরও জোরদার করতে সর্বজনীন পেনশন কর্মসূচিতে নতুন সুবিধা যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবে বেসরকারি খাতের কর্মীদের জন্য এককালীন ‘গ্র্যাচুইটি’ সুবিধা দেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই ঘোষণা দেন।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, দেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এরই অংশ হিসেবে বেসরকারি খাতের কর্মীদের জন্য চালু করা সর্বজনীন পেনশন তহবিলের আওতায়, অবসর গ্রহণকালে মোট সঞ্চিত অর্থের ৩০ শতাংশ গ্র্যাচুইটি হিসেবে প্রদান করা হবে।

এর ফলে সর্বজনীন পেনশনের আওতায় থাকা বেসরকারি চাকরিজীবীরা অবসরের পর প্রতি মাসের নিয়মিত পেনশনের পাশাপাশি এককালীন একটি বড় অঙ্কের অর্থ হাতে পাবেন, যা তাদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com