রবিবার, ২১ Jun ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
সম্মিলিত পাঁচটি ইসলামী ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার বিষয়ে আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যেই দৃশ্যমান উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। শুক্রবার (১২ জুন) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
গভর্নর স্পষ্ট করেন যে, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এই ব্যাংকগুলোর কাজ বন্ধ করে দিয়েছে বলে যে গুজব ছড়ানো হচ্ছে, তা সঠিক নয়। বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান রয়েছে। তিনি জানান, গত ২৪ ফেব্রুয়ারি তিনি দায়িত্ব গ্রহণের পর পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করতে মে মাস পর্যন্ত সময় লেগেছে। গত মঙ্গলবারও ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের সর্বশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। খুব শিগগিরই আমানতকারীদের অর্থ ফেরতের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।