রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে তাসনিম জারার বার্তা মারা গেছেন মেসির বাবা! এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল: এক নজরে ফল জানার সহজ নিয়ম রিজভী আহমেদের বিয়ের দাবি ‘ভিত্তিহীন ও স্বপ্নের বাসর’: কড়া জবাব চিত্রনায়িকা শাবনূরের ঢাকার বাইরে উন্নত চিকিৎসায় চীনের সহায়তায় ২০ হাসপাতাল হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে মানতে হবে ইরানের শর্ত মহেশখালী-হাটহাজারীর পথে প্রধানমন্ত্রী হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়েছিল: তদন্ত সংস্থা আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের অঙ্গীকার: ১০ স্বজনকে প্রধানমন্ত্রীর চাকরির নিয়োগপত্র প্রদান ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান
খামেনির দাফনের তারিখ জানাল ইরান

খামেনির দাফনের তারিখ জানাল ইরান

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ঢাকা: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা আগামী ৪ জুলাই রাজধানী তেহরানে শুরু হবে। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। কয়েক ধাপের রাষ্ট্রীয় ও ধর্মীয় অনুষ্ঠান শেষে ৯ জুলাই তার জন্মস্থান মাশহাদে তাকে দাফন করা হবে। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ৮৬ বছর বয়সী এই শীর্ষ নেতা নিহত হন।

১৯৮৯ সাল থেকে টানা ৩৬ বছর ইরানের নেতৃত্বে ছিলেন খামেনি। তার শাসনামলে ইরান মধ্যপ্রাচ্যে একটি শক্তিশালী আঞ্চলিক শক্তিতে পরিণত হয়। খামেনির মৃত্যুর পর তার ছেলে মোজতবা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন, যিনি ওই বিমান হামলায় নিজে আহত হন এবং তার স্ত্রী নিহত হন। এদিকে, তিন মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের পর ইরান ও যুক্তরাষ্ট্র একটি শান্তি চুক্তির কাঠামোয় সম্মত হয়েছে বলে দুই দেশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

 

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com