মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বাজেটের প্রাপ্যতা সাপেক্ষে আগামী সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের এক লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য জানান স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি জানান, আগামী এক বছরের মধ্যে দেশের সব ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ এবং নবগঠিত বগুড়াসহ ১৩টি সিটি করপোরেশনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের। তবে এই নির্বাচনগুলো নির্ভর করছে বাজেটের প্রাপ্যতার ওপর। পরিকল্পনা অনুযায়ী, প্রথমে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এবং পরবর্তীতে ধাপে ধাপে অন্যান্য স্থানীয় সরকার সংস্থার নির্বাচন হবে।