মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। মঙ্গলবার (১৬ জুন) চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনে স্কোয়াড, ইনজুরি ও বিশ্বকাপ প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন অধিনায়ক লিটন দাস।
নিজের ফিটনেস নিয়ে লিটন জানান, তিনি আগের চেয়ে সুস্থ বোধ করলেও ম্যাচে খেলার চূড়ান্ত সিদ্ধান্ত শেষ মুহূর্তেই নেওয়া হবে। ওয়ানডে সিরিজের ইতিবাচক পারফরম্যান্স টি-টোয়েন্টিতেও দলের বড় শক্তি হবে বলে তিনি আশাবাদী।
মুস্তাফিজ, তাসকিন, শরিফুল ও নাহিদ রানাকে নিয়ে গড়া পূর্ণ শক্তির পেস আক্রমণকে দলের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন অধিনায়ক। রোটেশন নীতির কারণে শরিফুল সবসময় প্রথম পছন্দের পেসার বলেও উল্লেখ করেন তিনি। দলে দীর্ঘদিন পর সৌম্য সরকারের অন্তর্ভুক্তি নিয়ে লিটন বলেন, নিজের ইনজুরি ঝুঁকি এবং ওপেনার ইমনের অসুস্থতার কারণেই বিকল্প হিসেবে সৌম্যকে স্কোয়াডে রাখা হয়েছে।
লোয়ার মিডল অর্ডারের উন্নতি ও উইকেট অনুযায়ী স্পিন পরিকল্পনা সাজানোর কথা জানিয়ে লিটন বলেন, “অস্ট্রেলিয়া আগ্রাসী ক্রিকেট খেললেও আমরা আমাদের সেরাটা দিতে প্রস্তুত।” এছাড়া ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রসঙ্গে হার্শা ভোগলের ইতিবাচক মন্তব্যের জবাবে তিনি জানান, এশিয়ায় খেলা হওয়ায় দল ভালো ছন্দে এবং মানসিকভাবে প্রস্তুত ছিল।