শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু প্রায় দুই হাজার, নিখোঁজ ৪৩ হাজার

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু প্রায় দুই হাজার, নিখোঁজ ৪৩ হাজার

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ভেনেজুয়েলায় আঘাত হানা জোড়া শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৯৪৩ জনে দাঁড়িয়েছে। গত ২৪ জুন আঘাত হানা ৭.২ ও ৭.৫ মাত্রার এই ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে এখনো নিখোঁজ রয়েছেন প্রায় ৪৩ হাজার মানুষ। এ ঘটনায় আহত হয়েছেন ১০ হাজার ৫০০ জনেরও বেশি এবং গৃহহীন হয়েছেন অন্তত ১৬ হাজার মানুষ।

ঘটনার এক সপ্তাহ পার হয়ে গেলেও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্থানীয় ও আন্তর্জাতিক উদ্ধারকর্মীরা। তবে উদ্ধারকারী দলগুলোর মতে, বেঁচে থাকার ‘গোল্ডেন আওয়ার’ বা ৭২ ঘণ্টার সময়সীমা পার হয়ে যাওয়ায় এখন জীবিত উদ্ধারের আশা দিন দিন ক্ষীণ হয়ে আসছে। তবে এই চরম সংকটের মধ্যেও মঙ্গলবার (৩০ জুন) কারাকাসের ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে তিন বছর বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করেছেন জর্ডানের উদ্ধারকারীরা।

এদিকে জাতিসংঘ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে যে, দেশটিতে চরম খাদ্যসংকট ও রোগব্যাপ্তির ঝুঁকি তৈরি হয়েছে। বিধ্বস্ত স্বাস্থ্যব্যবস্থার কারণে হাম, ম্যালেরিয়া ও ডেঙ্গুর মতো রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে ঘরবাড়ি হারানো মানুষদের জন্য ৬৯টি অস্থায়ী ক্যাম্প খোলা হয়েছে। রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় এখনো আফটারশকের আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি মোকাবিলায় বর্তমানে ভেনেজুয়েলায় ৫০টিরও বেশি দেশের উদ্ধারকারী দল কাজ করে যাচ্ছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com