বুধবার, ০৮ Jul ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
নেত্রকোণায় শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ; সবুজ পৃথিবী গড়ার প্রত্যয় ‘সেরা’-র ক্যারিয়ারসেরা বোলিংয়ের পর বড় সুখবর পেলেন নাহিদ রানা রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৭ শিক্ষার্থীর মৃত্যু, আটকা অনেক শিশু ঢাকা মেডিকেল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা নেইমারকে তার বাবার অনুরোধ, ফুটবল ছেড় না এবার মধ্যপ্রাচ্যের দুই দেশে ৮৫ স্থাপনায় হামলা ইরানের কাজল আগরওয়ালের বিস্ফোরক মন্তব্য: পর্দায় অন্তরঙ্গ দৃশ্যে কেন আপত্তি? সক্রিয় মৌসুমি বায়ু: দেশের ৫ বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস! টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে আর্জেন্টিনাকে পেল সুইজারল্যান্ড ইরানের ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের বিমান হামলা
বিদায়ের পর শান্ত রোনালদো: ‘ইউরো জয়ই আমার কাছে বিশ্বকাপের সমান’

বিদায়ের পর শান্ত রোনালদো: ‘ইউরো জয়ই আমার কাছে বিশ্বকাপের সমান’

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল পর্তুগাল, আর সেই সঙ্গে অবসান ঘটল ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ জয়ের স্বপ্নের। তবে এই বিদায় নিয়ে কোনো আক্ষেপ নেই ৪১ বছর বয়সী এই মহাতারকার। ম্যাচ শেষে রোনালদো স্পষ্ট জানিয়েছেন, ২০১৬ সালে পর্তুগালের হয়ে জেতা ইউরো চ্যাম্পিয়নশিপই তার কাছে বিশ্বকাপ জয়ের সমান।

যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত এই নকআউট ম্যাচে চিরচেনা ছন্দে ছিলেন না রোনালদো। ম্যাচের স্টপেজ টাইমের প্রথম মিনিটে মিকেল মেরিনোর একমাত্র গোলে জয় নিশ্চিত করে স্পেন। এটিই নিজের শেষ বিশ্বকাপ ঘোষণা করা রোনালদো বিদায়ের পরও ছিলেন বেশ শান্ত। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা বলেন, “পর্তুগালের হয়ে আমার সবচেয়ে বড় অর্জন ২০১৬ সালের ইউরো জয়। ওই ট্রফিটি আমার কাছে বিশ্বকাপের মতোই সমান গুরুত্বপূর্ণ।”

২৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ইউরো ছাড়াও উয়েফা নেশনস লিগ জিতেছেন রোনালদো। নিজের ক্যারিয়ার নিয়ে সন্তুষ্ট এই ফুটবলার বলেন, “আমি নিজের সর্বস্ব দিয়ে খেলেছি। আগামীকাল একদম পরিষ্কার বিবেক নিয়ে ঘুম থেকে উঠব।” তবে স্পেনের বিপক্ষের ম্যাচটিই তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ কি না, তা নিয়ে ধোঁয়াশা বজায় রেখে রোনালদো জানান, আবেগের বশবর্তী হয়ে তিনি কোনো সিদ্ধান্ত নেবেন না।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com