বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
টানা ভারী বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী ১০ জুলাই পর্যন্ত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। সোমবার (৬ জুলাই) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক টানা বৃষ্টিতে জেলার যোগাযোগ ব্যবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই ১০ জুলাই (শুক্রবার) পর্যন্ত সব পর্যটনকেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল ও নদীপথে ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে সতর্ক থাকার এবং ঝুঁকিপূর্ণ এলাকায় অপ্রয়োজনে ঘোরাঘুরি না করার অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন।