বুধবার, ০৮ Jul ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
নেত্রকোণায় শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ; সবুজ পৃথিবী গড়ার প্রত্যয় ‘সেরা’-র ক্যারিয়ারসেরা বোলিংয়ের পর বড় সুখবর পেলেন নাহিদ রানা রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৭ শিক্ষার্থীর মৃত্যু, আটকা অনেক শিশু ঢাকা মেডিকেল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা নেইমারকে তার বাবার অনুরোধ, ফুটবল ছেড় না এবার মধ্যপ্রাচ্যের দুই দেশে ৮৫ স্থাপনায় হামলা ইরানের কাজল আগরওয়ালের বিস্ফোরক মন্তব্য: পর্দায় অন্তরঙ্গ দৃশ্যে কেন আপত্তি? সক্রিয় মৌসুমি বায়ু: দেশের ৫ বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস! টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে আর্জেন্টিনাকে পেল সুইজারল্যান্ড ইরানের ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের বিমান হামলা
তেহরান থেকে কোমে নেওয়া হলো খামেনির মরদেহ

তেহরান থেকে কোমে নেওয়া হলো খামেনির মরদেহ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

রাজধানী তেহরানে লাখো মানুষের আবেগঘন জানাজা ও শোক শোভাযাত্রা শেষে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ পবিত্র নগরী কোমে পৌঁছেছে। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি যৌথ বিমান হামলায় তিনি ও তার পরিবারের চার সদস্য নিহত হন। সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় হেলিকপ্টারে করে তার মরদেহ এই ধর্মীয় নগরীতে নিয়ে আসা হয় এবং সেখানেও জানাজা ও শোক মিছিল অনুষ্ঠিত হবে।

এর আগে তেহরানে তীব্র গরম উপেক্ষা করে লাখ লাখ মানুষ খামেনির শেষ বিদায় কর্মসূচিতে অংশ নেন, যা ১৯৮৯ সালে রুহুল্লাহ খোমেনির ঐতিহাসিক জানাজার স্মৃতি মনে করিয়ে দিয়েছে। কালো পোশাক পরিহিত জনতার হাতে ছিল প্রতিশোধের প্রতীক ‘রক্ত-লাল’ পতাকা এবং তারা আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফাঁসি দাবি করে স্লোগান দেন। শোভাযাত্রায় দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ শীর্ষ সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে বাবার মৃত্যুর পর মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা ঘোষণা করা হলেও চলমান শেষকৃত্যে তার অনুপস্থিতি নিয়ে নানা গুঞ্জন তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই বিমান হামলায় তিনিও গুরুতর আহত হয়েছিলেন। আগামী বুধ ও বৃহস্পতিবার খামেনির মরদেহ ইরাকের নাজাফ, কারবালা এবং সবশেষে ইরানের মাশহাদে নিয়ে চূড়ান্ত দাফন সম্পন্ন করা হবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com