বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রবল সমালোচনার মুখে ক্ষমা চাইল ফিফা জোড়া গোলে মেসির রেকর্ড, মায়ামির দুর্দান্ত জয় ২,৫০২ কোটি টাকার সৌর বিদ্যুৎ প্রকল্প: অনুমোদনের পথে একনেকে দুই সপ্তাহ পর চালু এলএনজি টার্মিনাল: কাটার মুখে গ্যাস ও বিদ্যুৎ সংকট উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর: টিকিটের দাম ও সময়সূচি জানুন এক লাফে ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল প্রায় ১০ হাজার টাকা চব্বিশের গণঅভ্যুত্থান; মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন ডকুমেন্টারিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ বৃষ্টি উপেক্ষা করে নেত্রকোনায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’
ইরানে হামলা আরো তীব্র করার ঘোষণা দিলেন ট্রাম্প

ইরানে হামলা আরো তীব্র করার ঘোষণা দিলেন ট্রাম্প

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ইরানের ওপর মার্কিন হামলা আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান আলোচনার টেবিলে ফিরে না আসলে আগামী সপ্তাহ থেকে দেশটির বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলোতে আঘাত করা হবে বলে সতর্ক করেছেন তিনি। মঙ্গলবার (১৪ জুলাই) রাতে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট এই কড়া বার্তা দেন।

সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ইরানের উপকূলীয় অঞ্চলের সামরিক সক্ষমতাগুলো লক্ষ্য করে প্রতিনিয়ত শক্ত আঘাত হানছে যুক্তরাষ্ট্র। শেষ পদক্ষেপ হিসেবে জ্বালানি লক্ষ্যবস্তুগুলোকেও ধ্বংস করার কথা বিবেচনা করা হচ্ছে। তিনি দাবি করেন, চুক্তি করা ছাড়া ইরানের আর কোনো উপায় নেই। আলোচনার টেবিলে বসার একমাত্র পথ সামরিক শক্তি প্রদর্শন করা। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে আক্রমণকারী ইরানি সক্ষমতা ধ্বংস করতে তারা নতুন করে হামলা চালিয়েছে এবং ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ পুনরায় শুরু করেছে।

অন্যদিকে, পাকিস্তানের মধ্যস্থতায় শান্তি চুক্তি সইয়ের প্রক্রিয়া চললেও দুই দেশের মধ্যে উত্তেজনা থামছেই না। আজ বুধবার (১৫ জুলাই) সকালে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, মার্কিন হামলার জবাবে তারা বাহরাইন, জর্ডান ও কুয়েতে থাকা বেশ কিছু মার্কিন অস্ত্র ও ড্রোন ধ্বংস করেছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com