বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

আন্তর্জাতিক বাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক বাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের টানা ১১তম রাতের সামরিক অভিযানের প্রভাবে আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম।

বাজারের তথ্যানুযায়ী, আন্তর্জাতিক মানদণ্ড ‘ব্রেন্ট ক্রুড’-এর দাম ব্যারেলপ্রতি ৫০ সেন্ট (০.৫৫%) বেড়ে ৯১.৫১ ডলারে পৌঁছেছে। অন্যদিকে, মার্কিন মানদণ্ড ‘ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট’ (ডব্লিউটিআই)-এর দাম ৩০ সেন্ট (০.৩৬%) বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৮৪.৬৪ ডলারে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান পাল্টাপাল্টি সামরিক সংঘাতের কারণে বিশ্বজুড়ে তেলের বাজারে অনিশ্চয়তা ও চাপ তৈরি হয়েছে। ভূ-রাজনৈতিক উত্তেজনা এভাবে অব্যাহত থাকলে জ্বালানি তেলের দাম আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করছেন বাজার বিশ্লেষকরা।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com