বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

সংবিধান সংশোধ না সংস্কার, রাজনৈতিক দূরত্বে সরকার-বিরোধী শিবির

সংবিধান সংশোধ না সংস্কার, রাজনৈতিক দূরত্বে সরকার-বিরোধী শিবির

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

সংবিধান ‘সংশোধন’ নাকি ‘সংস্কার’—এই প্রশ্নে সরকার ও বিরোধী জোটের মধ্যে রাজনৈতিক অচল অবস্থা তৈরি হয়েছে। জুলাই সনদের সাংবিধানিক বাস্তবায়নে সরকার বিশেষ সংসদীয় কমিটি গঠনের উদ্যোগ নিলেও তা বর্জন করেছে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং তাদের নেতৃত্বাধীন ১১-দলীয় জোট।

১৭ সদস্যের জায়গায় ১২ সদস্যের বিশেষ কমিটির ঘোষণা দেওয়া হলেও বিরোধী জোট প্রতিনিধি দিতে অস্বীকৃতি জানিয়েছে। বিরোধীদের দাবি, জনগণ গণভোটে সাধারণ সংশোধনের নয়, মৌলিক ‘সংস্কার’-এর পক্ষে রায় দিয়েছে। তাই আগে ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠন করতে হবে। ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলাম স্পষ্ট জানিয়েছেন, গণরায় উপেক্ষা করা হলে রাজপথেই এর ফয়সালা হবে। অন্যদিকে, সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, সংস্কারগুলোকে সাংবিধানিক রূপ দিতে সংসদীয় সংশোধনের বিকল্প নেই।

সংবিধান বিশ্লেষক ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ও জাতীয় সংসদের সাবেক কর্মকর্তা মো. সানাউল হক মনে করেন, রাজনৈতিক ঐকমত্য ছাড়া এ সংকট কাটবে না। দ্রুত রাজনৈতিক সমঝোতা না হলে জুলাই সনদ বাস্তবায়নের পুরো প্রক্রিয়াই অনিশ্চয়তার মুখে পড়তে পারে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com