বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
জুলাইয়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জনের প্রাণহানি প্রবল সমালোচনার মুখে ক্ষমা চাইল ফিফা জোড়া গোলে মেসির রেকর্ড, মায়ামির দুর্দান্ত জয় ২,৫০২ কোটি টাকার সৌর বিদ্যুৎ প্রকল্প: অনুমোদনের পথে একনেকে দুই সপ্তাহ পর চালু এলএনজি টার্মিনাল: কাটার মুখে গ্যাস ও বিদ্যুৎ সংকট উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর: টিকিটের দাম ও সময়সূচি জানুন এক লাফে ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল প্রায় ১০ হাজার টাকা চব্বিশের গণঅভ্যুত্থান; মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন ডকুমেন্টারিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ
নেত্রকোণায় ইসলাম ও মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নেত্রকোণায় ইসলাম ও মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
ভারতের বিজেপি সরকারের দুই নেতার ইসলাম ও মহানবী হযরত মুহাম্মদ মোস্তফা (সাঃ) সম্পর্কে অবমাননাকর মন্তব্য ও কটূক্তির প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল করেছে ক্ষুব্ধ খেলাফত ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
আজ শুক্রবার বাদ জুমা বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন, নেত্রকোনা সদর শাখা বিক্ষোভের আয়োজন করে।
মিছিলটি জামিয়া মিফ্তাহুল উলুম মাদরাসার সামনে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা আনোয়ার শাহ্, মাওলানা গাজী আবদুর রহীম, মাওলানা হযরত আলী, ছাত্রনেতা হাফেজ শরিফুল হক, ফাহিম রহমান পাঠান, হাফেজ সাকিবুল হাসান, মাওলানা তোফাজ্জল হোসেন প্রমুখ।
বক্তারা ভারতের মুসলিম বিদ্বেষী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং ভারত সরকারকে মুসলমানদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com