বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
এনসিপি থেকে বহিষ্কৃত নেতা সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার যেভাবে ৫ আগস্ট বদলে দিয়েছিল বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দেশবাসিকে শুভেচ্ছা জানালেন নাহিদ জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আমরা ৩০০ রান করেছি, তারা ৬ বলে ১২ রান করেই পুরো কৃতিত্ব নিচ্ছে’: পার্থ শহীদের আত্মত্যাগে গড়া জাতীয় ঐক্য রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী বেরোবিতে ছাত্রদলের অবস্থান, অতিরিক্ত পুলিশ মোতায়েন যমুনা সেতু এলাকায় তৈরি হচ্ছে ৫৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র শফিকের সেঞ্চুরি ও বাবরের ফিফটিতে জয়ের স্বপ্নে পাকিস্তান জুলাই গণঅভ্যুত্থান দিবসে শিক্ষা প্রতিষ্ঠানে নানা কর্মসূচি
পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দক্ষিণ আমেরিকার দেশ পেরুর বিশ্বখ্যাত পর্যটনকেন্দ্র ‘নাজকা লাইনস’ দেখতে গিয়ে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ২ জন পাইলটসহ মোট ১৩ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার (১ আগস্ট) দুপুর ১টার দিকে পিসকো বিমানবন্দর থেকে উড্ডয়নের পর ‘এরোডিয়ানা’ এয়ারলাইন্সের ‘সেসনা ক্যারাভান সি-২০৮’ মডেলের বিমানটি পুয়েবলো ভিএহো এলাকায় হঠাৎ বিধ্বস্ত হয়। নিহত ১১ জন পর্যটকের মধ্যে ৭ জন ইতালীয়, ২ জন জার্মান এবং ২ জন স্প্যানিশ নাগরিক।

ইউনেস্কো  স্বীকৃত বিশ্ব ঐতিহ্য ‘নাজকা লাইনস’-এর প্রাচীন জ্যামিতিক নকশাগুলো ওপর থেকে দেখার জন্য পর্যটকরা ছোট বিমানে ভ্রমণ করেন। স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে, বিমানে থাকা কোনো আরোহীই বেঁচে নেই। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। উল্লেখ্য, এই অঞ্চলে ২০২২ সালে বিমান দুর্ঘটনায় ৭ জন এবং ২০১০ সালে ৬ জন প্রাণ হারিয়েছিলেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com