মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

শিরোনাম :
একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ গুলশানে আ.লীগের মিছিলের বিষয়ে তথ্য ছিল, পুলিশ আন্দাজ করতে পারেনি: স্বরাষ্ট্রমন্ত্রী সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা একটি নয়, তারেক রহমানকে দুই সফরের আমন্ত্রণের দাবি নয়াদিল্লির ২৪৪ কোটি টাকা ব্যয়ে ঢাবিতে বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ শুরু শিগগিরই জুলাইয়ে হত্যা ও হত্যাচেষ্টা মামলায় হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে চার্জশিট আসিফ নজরুলের নির্দেশেই বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি গণতন্ত্র পেয়েছি, তা রক্ষা করাই বড় দায়িত্ব: রাষ্ট্রপতি শচীনকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন ব্রেন্ডন টেলর ৭ জনের ফাঁসির রায়ের পর ককটেল, ‘বড় বিষয় নয়’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
যমুনা সেতু এলাকায় তৈরি হচ্ছে ৫৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র

যমুনা সেতু এলাকায় তৈরি হচ্ছে ৫৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

যমুনা সেতু এলাকায় ৫৫ মেগাওয়াট ক্ষমতার একটি সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য ১২০ একর জমি দীর্ঘমেয়াদে ইজারা দেওয়ার অনুমোদন দিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি ও পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (৩ আগস্ট) অনুষ্ঠিত বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ১১৭তম বোর্ড সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং সেতু কর্তৃপক্ষের বোর্ড চেয়ারম্যান শেখ রবিউল আলম। সিদ্ধান্ত অনুযায়ী, জমিটি নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডকে (এনডব্লিউপিজিসিএল) দেওয়া হবে। প্রকল্পটির মাধ্যমে জাতীয় গ্রিডে পরিচ্ছন্ন বিদ্যুৎ যুক্ত হবে এবং কার্বন নিঃসরণ কমবে।

সভায় সেতু কর্তৃপক্ষের সব স্থাপনায় পর্যায়ক্রমে সৌর প্যানেল বসাতে একটি সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের সিদ্ধান্ত হয়। এ ছাড়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন নীতিমালায় সংশোধন, দিয়াবাড়িতে বিয়াম স্কুলের চুক্তি পুনর্বহাল এবং দক্ষ জনবল তৈরিতে ‘সেন্টার ফর ব্রিজ রিসার্চ অ্যান্ড ট্রেনিং’ (সিবিআরটি) প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয়। সেতুমন্ত্রী শেখ রবিউল আলম গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়নের নির্দেশ দেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com