সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
দীর্ঘদিনের প্রেমিকা জর্জিনা রদ্রিগেসের সঙ্গে অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ২০১৬ সালে মাদ্রিদে প্রথম পরিচয়ের পর থেকে দীর্ঘ পথচলায় এবার সামাজিক যোগাযোগমাধ্যমে আংটি পরা ছবি শেয়ার করে নিজেদের বিয়ের খবর নিশ্চিত করেছেন এই জুটি।
পর্তুগালের রাজধানী লিসবনের উপকূলীয় পর্যটন শহর কাসকাইসে আয়োজিত হয় এই বিয়ের অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিল এই দম্পতির পাঁচ সন্তান। ৪১ বছর বয়সী রোনালদো তার ক্লাউব আল নাসরের নতুন মৌসুমের সৌদি পেশাদার লিগ অভিযান শুরুর মাত্র চার দিন আগে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন।
উল্লেখ্য, পেশাদার ক্যারিয়ারে প্রায় এক হাজার গোলের মালিক রোনালদো সম্প্রতি নিজের ষষ্ঠ বিশ্বকাপে অংশ নিয়েছেন। এর মাধ্যমে পুরুষদের বিশ্বকাপের চূড়ান্ত পর্বে সর্বাধিক আসরে খেলার রেকর্ডে লিওনেল মেসির সাথে যৌথভাবে শীর্ষে অবস্থান করছেন তিনি।