মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

হামের উপসর্গ আরও ৭ শিশুর মৃত্যু

হামের উপসর্গ আরও ৭ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১ জন শিশু। সোমবার (১৭ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ৫০ জনের শরীরে হাম নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে এবং বাকি ৯৮১ জন উপসর্গ নিয়ে আক্রান্ত। এ সময়ে ৯২৯ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৭৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৭ আগস্ট পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৯১৫ শিশুর মৃত্যু হয়েছে (উপসর্গ নিয়ে ৮১৬ জন এবং নিশ্চিত হামে ৯৯ জন)। এ সময়ে মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৩ হাজার ৭৭৮ জনে, যার মধ্যে ১৭ হাজার ৯৩০ জনের হাম শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ১ লাখ ২০ হাজার ৯১৩ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com