সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরির বিয়ের গুঞ্জন আবারও নতুন করে ছড়িয়ে পড়েছে। শোবিজ পাড়ায় জোর গুঞ্জন—দেশের এক শীর্ষ ব্যবসায়ীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। তবে এ বিষয়ে পূজা চেরি এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি এবং যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে এক সাক্ষাৎকারে পূজা নিজেই জানিয়েছিলেন যে তিনি পারিবারিকভাবে ‘এনগেজড’ বা বাগদান সম্পন্ন করেছেন, তবে পাত্রের পরিচয় প্রকাশ করেননি। সম্প্রতি নিজের অভিনীত বিভিন্ন চলচ্চিত্রের পোস্টার শেয়ার করে জীবনের নতুন অধ্যায়ের ইঙ্গিত দিলেও বিয়ের বিষয়টি নিয়ে তিনি এখনও রহস্য বজায় রেখেছেন। ‘পোড়ামন ২’ খ্যাত এই অভিনেত্রীকে সর্বশেষ ‘দম’ চলচ্চিত্রে দেখা গেছে।