মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফের এইচ বিএন আবিয়াহ সাক্ষাৎ করে ক্রাউন প্রিন্সের এই আমন্ত্রণপত্র পৌঁছে দেন।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বিষয়টি নিশ্চিত করে জানান, বৈঠকে আমন্ত্রণ জানানোর পাশাপাশি দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সম্ভাব্য এই সফর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে শ্রমবাজার, বাণিজ্য, বিনিয়োগ এবং জ্বালানি খাতের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।