সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

আমার মরদেহ যেন কোনোভাবেই এফডিসিতে না যায়: শবনম

আমার মরদেহ যেন কোনোভাবেই এফডিসিতে না যায়: শবনম

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

বাংলা ও পাকিস্তানি চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী শবনমের জন্মদিন আজ সোমবার (১৭ আগস্ট)। ১৯৪৬ সালে জন্ম নেওয়া এই গুণী শিল্পী জীবনের ৮১তম বছরে পা রাখলেন। ষাটের দশক থেকে নব্বইয়ের দশক পর্যন্ত রূপালি পর্দা কাঁপানো এই অভিনেত্রীকে সর্বশেষ দেখা গিয়েছিল কাজী হায়াৎ পরিচালিত কালজয়ী সিনেমা ‘আম্মাজান’-এ।

তবে দীর্ঘ অভিনয় জীবনের পর চলচ্চিত্র উন্নয়ন সংস্থা (এফডিসি) নিয়ে তার মনে জমেছে গভীর অভিমান ও ক্ষোভ। এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়েছিলেন, মৃত্যুর পর তার মরদেহ যেন কোনোভাবেই এফডিসিতে নেওয়া না হয়। ছেলেকেও তিনি এই নির্দেশ দিয়ে রেখেছেন। শবনম বলেন, বেঁচে থাকতে যে সম্মান পাওয়া যায়নি, মৃত্যুর পর এফডিসিতে মরদেহ নিয়ে ‘মায়াকান্না’ বা কেবল ফুলের মালা দেওয়ার সুযোগ তিনি কাউকে দিতে চান না। সুরকার স্বামী রবিন ঘোষের মরদেহও সেখানে নেওয়া হয়নি উল্লেখ করে তিনি জানান, কোনো আনুষ্ঠানিকতা ছাড়া নিজের ঘরে শান্তিতে থাকাই তার কাছে এখন সবচেয়ে বড়।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com