রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

২০২৭ সাল শুরু হতে কিছুটা সময় বাকি থাকলেও ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে এখনই শুরু হয়েছে আগামী বছরের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য সময় নিয়ে নানা হিসাব-নিকাশ।

মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম জর্দান নিউজ-এর এক প্রতিবেদনে ১৪৪৮ হিজরির রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখের একটি ধারণা দেওয়া হয়েছে। সৌদি আরবের হিজরি ক্যালেন্ডার ওয়েবসাইটের বরাতে প্রতিবেদনে বলা হয়, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি (সোমবার) থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে।

হিসাব অনুযায়ী, ৬ ফেব্রুয়ারি (শনিবার) রমজানের চাঁদ দেখা যেতে পারে, যা শাবান মাসের ২৯ তারিখ। তবে শাবান মাস ৩০ দিন পূর্ণ হলে ৭ ফেব্রুয়ারি শেষ হয়ে ৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হবে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ১৪৪৮ হিজরির রমজান মাস ২৯ দিনে শেষ হওয়ার সম্ভাবনা বেশি। সেই অনুযায়ী শাওয়াল মাসের প্রথম দিনেই পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে রমজান ও ঈদের চূড়ান্ত তারিখ সম্পূর্ণভাবে চাঁদ দেখার ওপর নির্ভরশীল এবং সংশ্লিষ্ট দেশের সরকারি চাঁদ দেখা কমিটির ঘোষণার পরই তা নিশ্চিত হবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com