সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় সন্ত্রাসীর হামলায় আহত ব্যক্তির মৃত্যু

কুষ্টিয়ায় সন্ত্রাসীর হামলায় আহত ব্যক্তির মৃত্যু

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

কুষ্টিয়ার ভেড়ামারায় মুখোশধারী সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত টিভি মেকানিক গোলাম হায়দার (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন । শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে তাঁর মৃত্যু হয়।

পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাচারীপাড়ার বাসিন্দা গোলাম হায়দার দীর্ঘ ৪৫ বছর ধরে দক্ষিণ রেলগেট এলাকায় টিভি মেরামতের কাজ করতেন। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে দোকান খোলার সময় ৩-৪ জন মুখোশধারী তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। পরিবারের অভিযোগ, হামলাকারীরা হাতুড়ি, রামদা ও লোহার রড দিয়ে তাঁর মাথায় ও শরীরে গুরুতর আঘাত করে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া এবং পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নিয়ে আসে।

নিহতের ছেলে পলাশ এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করে জানান, ময়নাতদন্ত শেষে মামলা দায়ের করা হবে। ভেড়ামারা থানার ওসি মুহাম্মদ জাহেদুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে ।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com