সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ, বিদ্যুৎ সমস্যার সমাধান প্রস্তাব হাসনাতের

প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ, বিদ্যুৎ সমস্যার সমাধান প্রস্তাব হাসনাতের

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দেশে চলমান জ্বালানি ও বিদ্যুৎ সংকট নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ছয় মাসের ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করেছে বিরোধী দল। শনিবার (১৫ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন বিরোধীদলীয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

এর আগে বনানীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীর এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিরোধী দলগুলোকে সংকট সমাধানের সুস্পষ্ট রূপরেখা দেওয়ার আহ্বান জানান এবং বলেন, ছয় মাসের মধ্যে কার্যকর সমাধান দিতে পারলে তা বাস্তবায়ন করা হবে।

প্রধানমন্ত্রীর এই বক্তব্যের জবাবে হাসনাত আব্দুল্লাহ জানান, বিরোধী দলের পক্ষ থেকে ইতোমধ্যেই স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি ১৫ দফা সমাধান প্রস্তাব পেশ করা হয়েছে। তিনি উল্লেখ করেন, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ নাগরিক সমাজ ও বিশেষজ্ঞরা এ বিষয়ে সুস্পষ্ট প্রস্তাবনা দিলেও ৬২ সদস্যের বিশাল মন্ত্রিসভা ও উপদেষ্টা পরিষদ তা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছায়নি।

তিনি দ্রুত ‘মার্চেন্ট পাওয়ার পলিসি ২০২৫’ বাস্তবায়নের দাবি জানান, যার মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারের ব্যয় ছাড়াই বেসরকারি খাত সরাসরি ভারী শিল্পে বিদ্যুৎ সরবরাহ করতে পারবে। একইসঙ্গে বিদ্যুৎ সংকট নিয়ে জরুরি বিশেষ সংসদীয় অধিবেশন ডাকারও আহ্বান জানান তিনি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com