সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ ২৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ঐতিহাসিক টেস্ট জয় তুলে নিল বাংলাদেশ । ডারউইনে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।
ম্যাচের শুরুতে ব্যাট করে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ১৯৮ রান সংগ্রহ করে। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানের পাহাড় গড়ে শক্ত লিড নেয় টাইগাররা। দ্বিতীয় ইনিংসে ক্যামরন গ্রিনের দুর্দান্ত সেঞ্চুরির (১০৪) পরও মেহেদী হাসান মিরাজের ঘূর্ণি জাদুতে (৫ উইকেট) ২৮৪ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। এতে জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ৫৬ রান।
মামুলি এই লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় স্কোরে তানজিদ তামিম দ্রুত ফিরলেও সাদমান ইসলাম (অপরাজিত ২৫) ও মুমিনুল হকের (৩০) দায়িত্বশীল ব্যাটিংয়ে একদিন ও ৯ উইকেট হাতে রেখেই ঐতিহাসিক জয় নিশ্চিত করে বাংলাদেশ ।