সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ

ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

হামের টিকাদান কার্যক্রম রাষ্ট্রীয় ব্যবস্থাপনার বাইরে বেসরকারি খাতে হস্তান্তরের প্রক্রিয়ায় জড়িত থাকার অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রবিবার (১৬ আগস্ট) সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এ নোটিশ পাঠান। বিষয়টি নিশ্চিত করে ব্যারিস্টার আশরাফুল ইসলাম জানান, হামের টিকাকে রাষ্ট্রীয় পর্যায় থেকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার অপচেষ্টা ও কথিত অনিয়মের অভিযোগেই ড. ইউনূসের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ১০১ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশজুড়ে হাম ও এর উপসর্গে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৯০৮ জনে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৮০৯ জন এবং ল্যাব পরীক্ষায় নিশ্চিত হয়ে ৯৯ জন মারা যান।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com