সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

হরমুজ নিয়ে ওমানের সঙ্গে ইরানের চুক্তি

হরমুজ নিয়ে ওমানের সঙ্গে ইরানের চুক্তি

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

মার্কিন চাপ ও আঞ্চলিক উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নতুন সীমানা ও রুটের নকশা নিয়ে ওমানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ইরান। শনিবার (১৫ আগস্ট) দেশটির সংবাদমাধ্যম ‘দেফা প্রেস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ই।

তিনি জানান, টানা তিন সপ্তাহের সফল আলোচনার পর এই চুক্তিতে পৌঁছেছে দুই দেশ। এর আগে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বক্তব্যে দাবি করেছিলেন—ইরানকে পরাজিত করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে। ট্রাম্পের এমন বিতর্কিত মন্তব্যের ২৪ ঘণ্টার মধ্যেই এই চুক্তির ঘোষণা দিল তেহরান।

ট্রাম্পের হুমকির জবাবে ইসমাইল বাঘায়ই স্পষ্ট জানিয়ে দেন, হরমুজ প্রণালিতে ইরানের সার্বভৌমত্ব অক্ষুণ্ন থাকবে এবং কোনো বিদেশি চাপের কাছে নিজেদের জলসীমার অধিকার ছাড়বে না তেহরান।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com