সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯০৮

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯০৮

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দেশে হামের প্রকোপে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০৮ জনে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ১০১ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।

রোববার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে ৮০৯ জন এবং ল্যাব পরীক্ষায় নিশ্চিত হয়ে ৯৯ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে দেশজুড়ে সন্দেহভাজন রোগীর সংখ্যা ১ লাখ ৪২ হাজার ছাড়িয়েছে, যার মধ্যে প্রায় ১৮ হাজার রোগীর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com