রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন

মেসির পেনাল্টি মিসের রাতে মায়ামিকে ৪-১ গোলে উড়িয়ে দিল ন্যাশভিলে

মেসির পেনাল্টি মিসের রাতে মায়ামিকে ৪-১ গোলে উড়িয়ে দিল ন্যাশভিলে

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির পেনাল্টি মিসের রাতে বড় পরাজয়ের তিক্ত স্বাদ পেল ইন্টার মায়ামি। ইস্টার্ন কনফারেন্সের শীর্ষ দুই দলের লড়াইয়ে ইন্টার মায়ামিকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে ন্যাশভিলে এসসি।

বাবার মৃত্যুর শোক কাটিয়ে আগের ম্যাচে বদলি হিসেবে নামলেও এদিন শুরুর একাদশেই ছিলেন আর্জেন্টাইন মহাতারকা। তবে ম্যাচের ১৬তম মিনিটে অ্যান্ডি নাহারের হেডে শুরুতেই এগিয়ে যায় স্বাগতিক ন্যাশভিলে। এরপর ২৩তম মিনিটে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পায় মায়ামি; কিন্তু মেসির নেওয়া পেনাল্টি দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন ন্যাশভিলের গোলরক্ষক ব্রায়ান শোয়াকে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই (৪৮তম মিনিট) তেলাসকো সেগোভিয়ার গোলে ম্যাচে ফেরে মায়ামি। তবে সেই স্বস্তি এক মিনিটও স্থায়ী হয়নি। পাল্টা আক্রমণে তখনই ন্যাশভিলেকে এগিয়ে নেন হানি মুখতার। ৫৬তম মিনিটে স্যাম সারিজের দৃষ্টিনন্দন ব্যাকহিল গোলে ব্যবধান দাঁড়ায় ৩-১। পরবর্তীতে ৬২তম মিনিটে মায়ামি গোলরক্ষকের মারাত্মক ভুলে নিজের দ্বিতীয় গোল করে ন্যাশভিলের ৪-১ গোলের বিশাল জয় নিশ্চিত করেন মুখতার।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com