রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

কুষ্টিয়ায় জামায়াত ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর

কুষ্টিয়ায় জামায়াত ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

কুষ্টিয়া শহরের ছয় রাস্তা মোড় এলাকায় জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে স্থানীয় সংসদ সদস্য মুফতি আমির হামজার বাড়ির কাছে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

সংঘর্ষ চলাকালে কুষ্টিয়া-৩ (সদর উপজেলা) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়ি ভাঙচুর করা হয়। ধাওয়া-পাল্টা ধাওয়ায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে পুলিশ ও স্থানীয় প্রশাসন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com