রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
দেশে চলমান গ্যাস সংকটকে দীর্ঘদিনের সমস্যা হিসেবে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত করা গেলে আগামী দুই বছরের মধ্যে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে। তবে মধ্যবর্তী এই সময়টি শিল্পখাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় সংকট মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার বাইরে গিয়ে সরকার বিকল্প সমাধানের চেষ্টা করছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে সিলেটে কৃষি উন্নয়ন সংক্রান্ত এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
তিনি জানান, শিল্পকারখানার বর্তমান ভোগান্তি নিরসনে গ্যাস আমদানি ও সরবরাহ সক্ষমতা বৃদ্ধির কাজ চলছে। এলএনজি আমদানির স্থায়ী অবকাঠামো তৈরিতে প্রায় দুই বছর সময় লাগতে পারে। তাই জরুরি ভিত্তিতে সরবরাহ বাড়াতে মালয়েশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ‘পেট্রোনাস’ থেকে বড় জাহাজে এলএনজি এনে সাগরে ছোট জাহাজে স্থানান্তর (শিপ-টু-শিপ ট্রান্সফার) করার সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।