সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

জুলাই গণ-অভ্যুত্থান কারো একক অর্জন নয়: ববি হাজ্জাজ

জুলাই গণ-অভ্যুত্থান কারো একক অর্জন নয়: ববি হাজ্জাজ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

জুলাইয়ের গণ-অভ্যুত্থান কোনো ব্যক্তি, দল বা নির্দিষ্ট গোষ্ঠীর একক অর্জন নয়; এটি সব শ্রেণি-পেশা ও মতের মানুষের সম্মিলিত আকাঙ্ক্ষার ফল বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার (১৭ আগস্ট) রাজধানীতে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ আয়োজিত ‘জুলাইয়ের কণ্ঠস্বর: তারুণ্য, প্রত্যয়, প্রতিরোধ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, মুক্তিযুদ্ধের মতো ঐতিহাসিক অর্জনের চেতনাকে অতীতে যেভাবে দলীয় মালিকানায় নেওয়ার চেষ্টা হয়েছে, জুলাই অভ্যুত্থানের ক্ষেত্রে যেন সেই পুনরাবৃত্তি না ঘটে। তিনি উল্লেখ করেন, শুধু সরকার পরিবর্তনই শেষ কথা নয়, গণতান্ত্রিক ও সাংবিধানিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা এবং যেকোনো সরকারকে সার্বক্ষণিক জবাবদিহির মধ্যে রাখা নাগরিকদের মূল দায়িত্ব। দল বা মতাদর্শের ঊর্ধ্বে দেশকে অগ্রাধিকার দিয়ে তরুণ ও শিক্ষার্থীদের সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com